Posts

Showing posts from 2026

এশিয়া মহাদেশে ক্লাস 7 প্রশ্ন উত্তর

  এশিয়া মহাদেশে ক্লাস 7 1st summative Exam all questions - answer  FIROZ MALLLICK   1. পৃথিবীর বৃহত্তম মহাদেশ :- এশিয়া । 2. পৃথিবীর সর্বাধিক জনবহুল মহাদেশ:- এশিয়া । 3. পৃথিবীর ছাদ বলা হয় : পামির মালভূমি । 4. পৃথিবীর স্থলভাগের উচ্চতম স্থান হলো: মাউন্ট এভারেস্ট । 5. পৃথিবীর বৃহত্তম ব - দ্বীপ হল : গঙ্গা - ব্রহ্মপুত্র নদী গঠিত ব দ্বীপ । 6. পৃথিবীর বৃহত্তম হ্রদ হল : কাস্পিয়ান সাগর। 7. পৃথিবীর বৃহত্তম বনভূমি হল : তৈগা বনভূমি । 8. স্থলভাগের নিম্নতম অংশ হল:- মরু সাগর । 9. মরু সাগর :- হল একটি লবণাক্ত হ্রদ। 10. চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় (continet of extremes): এশিয়া । 11. সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা সভ্যতা গুলি হল:- হরপ্পা, মহেঞ্জোদাড়ো, সিন্ধু সভ্যতা । 12. টাইগ্রিস - ইউফ্রটিস নদীর তীরে গড়ে ওঠা সভ্যতা গুলি হল :- মেসোপটেমিয়া, সুমের সভ্যতা । 13. হোয়াং হো নদীর তীরে :- চিন সভ্যতা। 14. এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত মত দেশের সংখ্যা হল :- 48 টি । 15. এশিয়া ও ইউরোপের মাঝে কোন পর্বত রয়েছে : ইউরাল পর্বত । 16. এশিয়া ও ইউরোপের মাঝে রয়েছে : ইউরাল নদী । 17. এশিয়া ও আফ্রিকা কে আল...

বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি আলোচনা

  Q)*বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি আলোচনা*  Written by FIROZ MALLLICK  Answer)বায়ুর অন্যতম প্রধান একটি কার্য হল সঞ্চয় কার্য । বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি নিম্নে আলোচনা করা হলো:- i) বালিয়াড়ি ii) লোয়েস সমভূমি  iii) পেডিমেন্ড iv) বাজাদা  v) প্লায়া হ্রদ vi) ওয়াদা vii)পলল ব্যজনী: i)বালিয়াড়ি:- বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত সুইচ ও দীর্ঘ ঢিবির আকারে গঠিত বালির স্তূপ কে বলা হয় বালিয়াড়ি । •বৈশিষ্ট্য:- 1)বালিয়াড়ি কে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় যথা :- a)অনুদৈঘ্য বা সিফ বালিয়াড়ি   b)তির্যক বা বারখান বালিয়াড়ি। 2)বালিয়াড়িগুলি বায়ু প্রবাহের দিকে চলন ঘটে  3)বালিয়াড়ি গুলি হল উঁচু ঢিবি বা স্তূপ  ••উদাহরণ:- ভারতের থর মরুভূমিতে এই ভূমিরূপ দেখা যায়।  ii)লোয়েস সমভূমি:- বায়ুর অপসারণ প্রক্রিয়ার ফলে  মরু অঞ্চলের বালি পলিরাশি অনেক দূরে উড়ে গিয়ে  সঞ্চিত হয়ে যে ভূমিরূপ তৈরি করে তাকে লোয়েস সমভূমি বলে। •বৈশিষ্ট্য:- 1)লোয়েস সমভূমি হল হলুদ রঙের বালির সমভূমি ।   2)এই সমভূমি অপসারণ প্রক্র...

"আগুন! আগুন জ্বলছে আমাদের পেটে।”- কোন্ পরিস্থিতিতে, কে এই উক্তিটি করে? "আগুন জ্বলছে আমাদের পেটে”-এই উক্তিটির মধ্য দিয়ে কোন্ সমাজবাস্তবতা প্রকাশ পেয়েছে? Class 11 আগুন নাটক

 Q ) "আগুন! আগুন জ্বলছে আমাদের পেটে।”- কোন্ পরিস্থিতিতে, কে এই উক্তিটি করে? "আগুন জ্বলছে আমাদের পেটে”-এই উক্তিটির মধ্য দিয়ে কোন্ সমাজবাস্তবতা প্রকাশ পেয়েছে? ২+৩ Firoz Mallick  Ans)  উদ্ধৃত অংশটি  ভারতীয় গণনাট্য সংঘের প্রতিষ্ঠা পর্বের নাট্যকার বিজন ভট্টাচার্যের লেখা প্রথম নাটক 'আগুন' থেকে নেওয়া হয়েছে। •প্রসঙ্গ: নাট্যকার বিজন ভট্টাচার্য রচিত 'আগুন' নাটকের পঞ্চম দৃশ্যে একটা রেশনের দোকানের সামনে দেখা যায় অসংখ্য মানুষের ভিড়। চাল-ডাল ফুরিয়ে যাওয়ার আগেই সংগ্রহ করতে হবে সবাইকে। তাই সবাই উৎকণ্ঠিত ব্যতিব্যস্ত। স্বভাবতই লাইনে দাঁড়ানো মানুষগুলিও সিভিক গার্ড তক্যবিতর্কে জড়িয়ে পড়েন। এরকম পরিস্থিতিতে জনৈক যুবক হন্তদন্ত হয়ে আলোচ্য উক্তিটি করতে করতে এগিয়ে আসে। ••সমাজবাস্তবতার  রূপ: সমকালীন দুর্ভিক্ষপীড়িত সমাজ:  এই নাটকের পটভূমি বাংলায় ১৩৫০ বঙ্গাব্দের ভয়াবহ দুর্ভিক্ষ। মনুষ্যসৃষ্ট এই দুর্ভিক্ষে অনাহার আর অপুষ্টিতে লক্ষাধিক মানুষ প্রাণ হারায়। দরিদ্র মানুষ আরও দরিদ্র হতে থাকে, মধ্যবিত্ত শ্রেণির ঘরেও দুবেলা খাওয়ার অন্ন জোটে না। অথচ দুর্নীতিপরায়ণ, লোভী, হঠাৎ ধনী হয়ে ওঠা মানুষগ...