বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি আলোচনা

 Q)*বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি আলোচনা* 

Written by FIROZ MALLLICK 

Answer)বায়ুর অন্যতম প্রধান একটি কার্য হল সঞ্চয় কার্য । বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি নিম্নে আলোচনা করা হলো:-

i) বালিয়াড়ি
ii) লোয়েস সমভূমি 
iii) পেডিমেন্ড
iv) বাজাদা 
v) প্লায়া হ্রদ
vi) ওয়াদা
vii)পলল ব্যজনী:

i)বালিয়াড়ি:- বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত সুইচ ও দীর্ঘ ঢিবির আকারে গঠিত বালির স্তূপ কে বলা হয় বালিয়াড়ি ।

•বৈশিষ্ট্য:-
1)বালিয়াড়ি কে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় যথা :- a)অনুদৈঘ্য বা সিফ বালিয়াড়ি 
 b)তির্যক বা বারখান বালিয়াড়ি।

2)বালিয়াড়িগুলি বায়ু প্রবাহের দিকে চলন ঘটে 
3)বালিয়াড়ি গুলি হল উঁচু ঢিবি বা স্তূপ 

••উদাহরণ:-ভারতের থর মরুভূমিতে এই ভূমিরূপ দেখা যায়।

 ii)লোয়েস সমভূমি:- বায়ুর অপসারণ প্রক্রিয়ার ফলে  মরু অঞ্চলের বালি পলিরাশি অনেক দূরে উড়ে গিয়ে  সঞ্চিত হয়ে যে ভূমিরূপ তৈরি করে তাকে লোয়েস সমভূমি বলে।

•বৈশিষ্ট্য:-
1)লোয়েস সমভূমি হল হলুদ রঙের বালির সমভূমি ।
 
2)এই সমভূমি অপসারণ প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট হয়।

3)এই সমভূমির উচ্চতা তুলনামূলক কম হয়।

••উদাহরণ:-চিনের হোয়াংহো নদী অববাহিকা হল  একটি লোয়েস সমভূমি।


 iii)পেডিমেন্ট:- পেডিমেন্ট শব্দের অর্থ হলো পাহাড়ের পাদদেশ। শুষ্ক মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ু ও অস্থায়ী জলধারার মিলিত ক্ষয় ও সঞ্জয় কার্যের ফলে, পার্বত্য ঢাল ও পাদদেশীয় অঞ্চল উন্মুক্ত শিলাখন্ড,নুড়ি, বালি ও পলিরাশিতে ঢাকা পড়ে যে ঢালু সমতল ভূমির সৃষ্টি হয় তাকে পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমি বলে।



•উদাহরণ:- আফ্রিকার সাহারা মরুভূমির অ্যাটলাস পর্বতের পাদদেশে পেডিমেন্ট দেখা যায়।

•বৈশিষ্ট্য:- ১) পেডিমেন্ট ঢালের পরিমাণ 1.5° থেকে 7° পর্যন্ত হয়।

২) পেডিমেন্ট অবতল প্রকৃতির হয়।

৩) পেডিমেন্ট প্রধানত তিন প্রকারের হয় যথা:- 1) আবৃত পেডিমেন্ট। 2)সম্মিলিত বা একত্রিভূত পেডিমেন্ট। 3)ব্যবচ্ছিন্ন পেডিমেন্ট।



iv)বাজাদা:- শুষ্ক মরু ও মরুপ্রায় অঞ্চলে পেডিমেন্ট এর নিচে বায়ু ও জলধারা বাহিত বিভিন্ন ক্ষয়জাত পদার্থ যেমন পলি,নুড়ি,বালি প্রভৃতি সঞ্চিত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে বাজাদা বলে।

•উদাহরণ:- সাহারা,কালাহারি, আরব ও অস্ট্রেলিয়ার মরুভূমিতে বাজাদা দেখা যায়।

•বৈশিষ্ট্য:- ১. সূক্ষ্ম বলি ও বালি দ্বারা বা বাজাদা গঠিত হয়।

২. বাজাদা কয়েক কিমি পর্যন্ত বিস্তৃত হয়।

৩. বাজাদার গড় ঢাল ৩° থেকে ৪° পর্যন্ত হয়।





v) ওয়াদি :- আরবি শব্দ "ওয়াদি"- এর অর্থ হল শুষ্ক উপত্যকা। মরু ও মরুপ্রায় অঞ্চলে বৃষ্টির জলের দ্বারা সৃষ্ট ছোট ছোট অনিত্যবহ ক্ষণস্থায়ী শুষ্ক নদীখাতগুলিকে ওয়াদি বলে।





•উদাহরণ:- আরো মরুভূমিতে অসংখ্য ওয়াদি দেখা যায়।

•বৈশিষ্ট্য:- ১. ওয়াদি হল স্বল্পদৈর্ঘ্য বিশিষ্ট নদীখাত।

২. বছরের অধিকাংশ সময় এগুলিতে জল থাকে না।



vi) প্লায়া হ্রদ :- মরু অঞ্চলে প্রবল বায়ুপ্রবাহের ফলে মরুভূমির বালি অপসারিত হয়ে ছোট বড় অনেক গর্তের সৃষ্টি হয়। আর এই অপসারণ সৃষ্ট গর্ত গুলিতে লবণাক্ত জল জমে যে হ্রদের সৃষ্টি হয় তাকে প্লায়া বলে।





•উদাহরণ:- ভারতের সম্বর হ্রদ হল একটি প্লায়া।

•বৈশিষ্ট্য:- ১. প্লায়া হলো ক্ষুদ্র ক্ষুদ্র লবণাক্ত জলের হ্রদ।

২. বায়ুপ্রবাহ দ্বারা সৃষ্ট অপসারণ গর্ত গুলিতে লবণাক্ত জল জমে প্লায়া সৃষ্টি হয়।

৩. প্লায়া গুলিতে লবণাক্ত জল থাকে।



vii)পলল ব্যজনী:- মরুভূমি অঞ্চলে উচ্চভূমির পাদদেশে বায়ুপ্রবাহ ও ক্ষণস্থায়ী জলধারা দ্বারা বাহিত নুড়ি,পলি, বালি জমা হয়ে ত্রিকনাকৃতি বা হাতপাখার মতো যে ভূমিরূপে সৃষ্টি করে তাকে পলল ব্যজনী বলে।




•উদাহরণ:- সাহারা মরুভূমিতে দেখা যায়।

•বৈশিষ্ট্য:- ১. উচ্চভূমির পাদদেশে গঠিত হয়।

২. হাত পাখার মত দেখতে হয়।

৩. বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে পলল ব্যাজনীর সৃষ্টি হয়।










Comments

Popular posts from this blog

মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য

সমস্থিতি সম্পর্কে প্র‍্যাটের মতবাদ আলোচনা কর

CYCLONE BULBUL (The origin of the bulbul cyclone and its trajectory and its detrimental effects)