ইয়াংসি - কিয়াং নদী অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণ গুলো লেখো class 7 geography
এশিয়া মহাদেশ
Broad Question
FIROZ MALLICK
Q) ইয়াংসি - কিয়াং নদী অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণ গুলো লেখো:-
Ans )চিনের অর্থনৈতিক উন্নতিতে ইয়াংসিকিয়াং নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ।
এই অঞ্চলে সমৃদ্ধির প্রধান প্রধান কারণগুলি নিম্নরূপঃ
①উর্বর ও বিস্তীর্ণ সমতলভূমি: উর্বর ও বিস্তীর্ণ সমতলভূমি হওয়ায় ইয়াংসি-কিয়াং অববাহিকায় অর্থনৈতিক বিভিন্ন কার্যকলাপ যেমন-কৃষি, শিল্প, পরিবহণ ইত্যাদি সমৃদ্ধি লাভ করেছে।
② অনুকূল জলবায়ু : নাতিশীতোয় জলবায়ু এই অববাহিকার সমৃদ্ধির অন্যতম কারণ।
③কৃষিকাজের উন্নতি: ইয়াংসি-কিয়াং নদী অববাহিকায় নিবিড় পদ্ধতিতে চাষাবাদ করা হয়ে থাকে। তাছাড়া, ইয়াংসি-কিয়াং অববাহিকাটি চিনের সর্বশ্রেষ্ঠ কৃষি সমৃদ্ধ অঞ্চল। সমতল ভূমিভাগ, উর্বর পলিমাটি, পরিমিত উত্তাপ ও বৃষ্টি, উন্নত জলসেচ ব্যবস্থায় ধান, গম, আখ, চা, তুলা, পাট প্রভৃতি জন্মায়। এজন্য এই অঞ্চলটিকে 'Granary of China' বলে। হুনানকে 'চিনের ধান্যপাত্র' বলে। কারণ এখানে প্রচুর পরিমাণে ধান জন্মায়। দেশের 70 শতাংশ লোক কৃষির ওপর নির্ভরশীল। এখানকার বেশিরভাগ জমি দোফসলি।
④ শিল্পের উন্নতি: খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, লৌহ আকর, টাংস্টেন, অ্যান্টিমনি প্রভৃতি খনিজের প্রাচুর্য, উন্নত পরিবহণ ব্যবস্থা, সুলভ শ্রমিক, শিল্পজাত দ্রব্যের চাহিদার ওপর নির্ভর করে লৌহ-ইস্পাত, সুতিবস্ত্র, কৃষি যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, জাহাজ নির্মাণ, সিমেন্ট শিল্প, কাগজ শিল্প গড়ে উঠেছে। কার্পাস বয়ন শিল্পের জন্য সাংহাইকে 'Manchester of China' বলে।
⑤ পর্যাপ্ত জল: ইয়াংসি-কিয়াং নদীর জল এই অঞ্চলে অর্থনৈতিক কার্যকলাপে বিশেষ সহায়তা প্রদান করেছে।
⑥ উন্নত যোগাযোগ ব্যবস্থা: সড়কপথ, রেলপথ, জলপথ ওআকাশপথে যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত হওয়ায়, শিল্পে এই অববাহিকা খুব উন্নতি লাভ করেছে এবং ঘনবসতিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। ইয়াং-সিকিয়াং নদী ও তার উপনদী সমস্ত অববাহিকায় অভ্যন্তরীণ জলপথ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে।
⑦ বিভিন্ন বন্দরের সান্নিধ্য: সাংহাই, চুংকিং, নানকিং, হ্যাংচাও, চেংটু প্রভৃতি বন্দরের অবস্থান ইয়াংসি-কিয়াং নদী অববাহিকার শিল্প উন্নতির সহায়ক।
8) ঘনজনবসতি: উর্বর সমতলভূমি হওয়ায় প্রচুর জনসমাগম ঘটেছে। ফলে বিবিধ অর্থনৈতিক ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয় দক্ষ ও সুলভশ্রমিক পেতে অসুবিধা হয় না।
⑨উন্নত পরিকাঠামো: স্থানীয় বাজার, কৃষি ও শিল্পের পাশাপাশি
⑩ অবস্থান, সরকারের কঠোর নিয়মকানুন এই অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম কারণ। জীবিকানির্বাহের বিভিন্ন সুযোগসুবিধা থাকায় এই অববাহিকায় জনবসতি গড়ে উঠেছে। কৃষি, খনিজ ও শিল্পকেন্দ্রগুলির ওপর নির্ভর করে এখানে অনেক শহর, নগর গড়ে উঠেছে।
⑧ খনিজ সম্পদে সমৃদ্ধ: এই অববাহিকায় কয়লা, আকরিক লোহা, তামা, জিংক, টাংস্টেন, টিন ইত্যাদি পাওয়া যায়।
Comments
Post a Comment