ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা কর মাধ্যমিক ইতিহাস 8 marks
Q)সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো:- (প্রশ্ন মান–৮, মাধ্যমিক ২০১৭) FIROZ SIR Ans) বিংশ শতকে ব্রিটিশ-বিরোধী সশস্ত্র বিপ্লবী আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ সরকারের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করে ব্রিটিশ শাসনকে বিকল করার লক্ষ্যে বাংলার নারী সমাজ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। ১. পরোক্ষভাবে বিপ্লবী কাজকর্মে নারী:- সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বাংলার নারীসমাজ প্রথমদিকে পরোক্ষভাবে অংশ নিয়েছিল। বাংলার নারী সমাজ বিপ্লবীদের আশ্রয় দিয়ে, অস্ত্র সরবরাহ করে, গোপন স্থানে সংবাদ পৌঁছে দিয়ে, পুলিশকে বিভ্রান্ত করে, বিপ্লবীদের পালাতে সাহায্য করে পরোক্ষভাবে বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেন। আবার বহু নারী নিজেদের টাকা-পয়সা, সোনার গহনা দিয়েও পরোক্ষভাবে বৈপ্লবিক আন্দোলনে সহায়তা করেন। ২. প্রত্যক্ষভাবে নারীদের অংশগ্রহণ:- বিশ শতকের দ্বিতীয় দশক থেকে সশস্ত্র বিপ্লবে বাঙালি নারীরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে শুরু করেন। তাঁরা প্রত্যক্ষভাবে বিদেশি দ্রব্য বর্জন, পিকেটিং, অনশন, আইন-অমান্য ইত্যাদিতে অংশগ্রহণ করতেন। ব্রিটিশ সরকার পুলিশি অত্যাচার, গ্রেপ্তার, নির্বাসন প্রভৃতি নির্যাতন চালালেও...