Posts

Showing posts from October, 2026

দ্বি-দলের মৃণালে/সোনার মানুষ উজ্জ্বলে”—'দ্বি-দলের মৃণাল' বলতে কবি কী বুঝিয়েছেন? সেখানে কীভাবে সোনার মানুষ উজ্জ্বল হয়ে ওঠে? উচ্চমাধ্যমিক বাংলা HS bengali লালন শাহ ফকিরের গান

  "লালন শাহ ফকিরের গান" উচ্চ মাধ্যমিক বাংলা  3rd Semester  FIROZ SIR Q1)"দ্বি-দলের মৃণালে/সোনার মানুষ উজ্জ্বলে”—'দ্বি-দলের মৃণাল' বলতে কবি কী বুঝিয়েছেন? সেখানে কীভাবে সোনার মানুষ উজ্জ্বল হয়ে ওঠে?২+৩ Ans) •'দ্বি-দলের মৃগাল': কবি লালন শাহ্ রচিত 'লালন শাহ্ ফকিরের গান' কবিতা থেকে গৃহীত আলোচ্য উদ্ধৃতিতে 'দ্বি-দল' বলতে দুটি পদ্মের পাপড়ির কথা অর্থাৎ, মানুষের দুটি চোখের কথা বলা হয়েছে। বাউল সাধনার দেহতত্ত্বের ব্যাখ্যা অনুযায়ী দুটি ভূ আর নাকের গোড়ায় অবস্থিত জায়গাটির নাম 'দ্বি-দল'। বাউল সাধকরা দেহসাধনার মধ্য দিয়ে যে পরম পরিতৃপ্তি লাভ করেন তা মূলত সুষুম্নানাড়ির মধ্য দিয়ে এক বিশিষ্ট অনুভূতির সঞ্চালন। তাঁরা ভাবেন, এর মধ্য দিয়েই 'পরম মানুষ' পরিতৃপ্ত হন। ••সোনার মানুষের উজ্জ্বল হয়ে ওঠা: বাউল সাধনতত্ত্বের বিভিন্ন পারিভাষিক শব্দ আছে যেগুলি এক-একটি গূঢ় অর্থকে ইঙ্গিত করে। মাতৃশক্তি ও পিতৃশক্তি মৃণালের এই দুটি দলের মিলনজাত আনন্দ উপলব্ধি থেকে আমাদের অন্তরাত্মার বিকাশ। সেই অন্তরাত্মাই হল আমাদের পরমসত্তা। সেখানেই বিরাজ করেন পরম শক্তিমান, আমাদের স...