চ্যুতি কাকে বলে ? চ্যুতির বৈশিষ্ট্য গুলি লেখ:-

 Q) চ্যুতি কাকে বলে ? চ্যুতির বৈশিষ্ট্য গুলি লেখ:-

     Firoz Mallick

Ans) চ্যুতির সংজ্ঞা: পীড়নের মান যখন একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে, তখন ভঙ্গুর পদার্থের মধ্যে ফাটলের উৎপত্তি হয়। আর শিলাস্তরের কোনো ফাটল বরাবর যখন দু-পাশের শিলার বিচ্যুতি বা অপসারণ বা স্থানান্তর ঘটে তখন তাকে চ্যুতি বলে।


 • সুতরাং, ভূঅভ্যন্তরীণ শক্তি বা বলের প্রভাবে ভূপৃষ্ঠের শিলাগাত্রে যে ফাটলের সৃষ্টি হয়, ওই ফাটল বরাবর তার দু-পাশের শিলাস্তূপের যে-কোনো দিকে স্থানচ্যুতি বা অপসারণ বা সরণ ঘটলে তাকে চ্যুতি বলা হয়। 


••চ্যুতির বৈশিষ্ট্য গুলি হল:- ছেদক ফাটল: চ্যুতি একপ্রকার ছেদক ফাটল।


② অপসারণযুক্ত ফাটল: শিলাস্তরের মধ্যে লক্ষণীয় হয় এমন অপসারণযুক্ত ফাটল।


③ অপসারণ : পার্শ্বচাপ ও প্রসারণ বলের প্রভাবে শিলাস্তরের অপসারণ বা স্থানান্তর ঘটে।


④ উল্লম্ব অপসারণ: শিলাস্তূপের অপসারণ কখনো-কখনো উল্লম্বভাবে ঘটে। অর্থাৎ ফাটল বরাবর শিলাস্তূপ উত্থিত বা অবনমিত হয়।


⑤ অনুভূমিক অপসারণ : কখনো-কখনো শিলাস্তূপের অপসারণ অনুভূমিকভাবে অর্থাৎ ভূপৃষ্ঠের সমান্তরালে ঘটে।

⑥ উচ্চতাগত পরিরর্তন : ফাটল বরাবর শিলাস্তূপের চলনের ফলে শিলাস্তূপের উচ্চতাগত পরিবর্তন হয়। তবে ফাটলযুক্ত স্তর দুটির কোনোপ্রকার উচ্চতাগত পরিবর্তন হয় না। 

7.সরণ বা চলন: সাধারণভাবে ফাটলের সমান্তরালে চ্যুতিযুক্ত শিলাস্তরের সরণ ঘটে। আবার কোনো কোনো ক্ষেত্রে তির্যক ও অনুভূমিক চলনও লক্ষণীয় হয়।












Comments

Popular posts from this blog

মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য

সমস্থিতি সম্পর্কে প্র‍্যাটের মতবাদ আলোচনা কর

সড়ক পরিবহনের গুরুত্ব বা সুবিধা গুলি আলোচনা করো বা সড়ক পথের গুরুত্ব আলোচনা কর madhymik vugol suggestions madhymik geography Suggestions ucchomadhymik vugol suggestions HS geography Suggestions ucchomadhymik suggestions madhymik suggestions