ভারতের ভূপ্রকৃতি/ PHYSIOGRAPHY OF INDIA
ভারতের ভূপ্রকৃতি/ PHYSIOGRAPHY OF INDIA
Class Xi 1st sem
Written by FIROZ SIR
1) হিমালয় পর্বতের উৎপত্তি হয়েছে :- গিরিজনি আলোড়নের প্রভাবে।
2) চ্যুতি, স্তুপ পর্বত, গ্রস্ত উপত্যকা প্রভৃতি ভূমিরূপ গুলি সৃষ্টি হয় :- মহীভাবক আলোড়নের ফলে।
3) রাজমহল ও গারো পাহাড়ের মাঝখানের অংশে যে অবনমিত অংশ বা ফাক দেখা যায় তাকে মালদা গ্যাপ বলা হয়।।
4) বর্তমানে যেখানে হিমালয় পর্বত রয়েছে অতীতে সেখানে ছিল টেথিস সাগর।
5) একটি মহীখাত বা জিওসিনক্লাইন হল :- টেথিস সাগর।
6)যে দীর্ঘ সংকীর্ণ এবং অবনমিত সমুদ্র পর্যঙ্কে পলির স্তুপ গড়ে ওঠে তাকে মহিখাত বা জিওসিনক্লাইন বলে।
7) ১৮৫৯ খ্রিস্টাব্দে আমেরিকার ভূতত্ত্ব বিজ্ঞানী জেমস হল সর্বপ্রথম জিওসিনক্লাইন শব্দটি ব্যবহার করেন।
8) গ্রেট হিমালয়ের উৎপত্তি হয় ইয়োসিন যুগে।
9) শিবালিক পাহাড়ের উৎপত্তি হয় প্লায়োসিন যুগে।
10) নিম্ন হিমালয়ের উৎপত্তি হয় মায়োসিন যুগে।
11) পাত সংস্থান তত্ত্বের জনক হলেন পিচো
12) হিমালয় পর্বতের পশ্চিম সীমানার নদী হল সিন্ধু নদী
13) হিমালয় পর্বতের পূর্ব সীমানার নদী হল ব্রহ্মপুত্র নদী
14) পৃথিবীর উচ্চতম এবং নবীনতম পর্বত হলো হিমালয় পর্বত
15) সব থেকে বৃহত্তম দুন হলো দেরাদুন
16) হিমালয় পর্বতের মধ্যে অবস্থিত নবীনতম পর্বত শ্রেণীটি হলো শিবালিক পর্বত
17) তিব্বতীয় ভাষায় মাউন্ট এভারেস্ট কে বলা হয় :- চোমি লাঙ মা।
18.চোমি লাঙ মা কথাটির অর্থ হল পর্বতের রানী।
19. নেপালি ভাষায় মাউন্ট এভারেস্ট কে বলা হয় সাগরমাথা। যার অর্থ হল আকাশের দেবী।
20. পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট এর উচ্চতা 8848.86m .
21. মাউন্ট এভারেস্টের পূর্ব নাম ছিল XV শৃঙ্গ।
22. কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল গডউইন অস্টিন বা K2।এটি ভারতের উচ্চতম শৃঙ্গ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ।
23. ভারতের বৃহত্তম হিমবাহ হল সিয়াচেন হিমবাহ এটি কারাকোরাম পর্বতে অবস্থিত।
24. কাশ্মীর হিমালয়ের কয়েকটি মিষ্টি জলের হ্রদ বা সাধু জলের হ্রদ হল:- ডাল হ্রদ, উলার হ্রদ ,মনসর হ্রদ.
25. Kashmir Himalay এর লবণাক্ত হ্রদ হল প্যাংগং হ্রদ।
26:-কাশ্মীর উপত্যকার প্রধান নদীটি হল বিতস্তা নদী বা ঝিলম নদী,।
27. ভূস্বর্গ বা valley of Kashmir বা প্রাচ্যের নন্দনকানন বলা হয় কাশ্মীর উপত্যকা কে।
28) ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হল উলার হ্রদ
29) কারেওয়া কথাটির অর্থ হল উচ্চ টেবিল আকৃতি ভূমি।
30. ভারতের উচ্চতম পার্বত্য গিরিপথ টি হল উমলিং লা পাস।
31. ধান্দ হল রাজস্থান মরুভূমির
:- প্লায়া হ্রদ
32. ভারতের বৃহত্তম উপহ্রদ হল
:- চিল্কা হ্রদ
33. ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির মধ্যে কোন অংশে প্রাচীন শিল্ড মালভূমি দেখা যায়?
:- উপদ্বীপীয় মালভূমি অঞ্চল
34. গ্রেটার হিমালয়ের প্রস্থ প্রায়
:- 25 কিমি
35. ভারতের নীতি আয়োগ-এর পরিসংখ্যান (2023) অনুসারে ভারতে মোট কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কয়টি রাজ্যপাল শাসিত রাজ্য জুড়ে হিমালয় অবস্থিত?
:- 2টি, 11টি
36. কারাকোরাম পর্বতের গড় উচ্চতা হল প্রায়
:- 6100 মিটার
37. জাস্কার পর্বতের উচ্চতম শৃঙ্গ হল
:- কামেট
3৪. কারাকোরামের 8,000 মিটারের বেশি উচ্চতাবিশিষ্ট পর্বত শৃঙ্গের সংখ্যা
:- 4টি
39. কাংড়া উপত্যকাটি অবস্থিত
:- পাঞ্জাব হিমালয়ে
40. সংস্কৃত ভাষায় কারাকোরাম পর্বতকে বলা হয়?
:- কৃষ্ণগিরি
41. হিমালয়ের পাদদেশ বরাবর কোন ধরনের বনভূমি দেখা যায়?
:- পর্ণমোচী অরণ্য
42. অরুণাচল প্রদেশ ও মায়ানমারের সীমানায় রয়েছে
:- নাগা পাহাড়
43. প্রাচীন পলিগঠিত অঞ্চল পাঞ্জাবে কী নামে পরিচিত?
:- ধায়া
44. কোন্ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ সরামতি?
:- নাগা পাহাড়
45. রাজস্থান মরুভূমির কোন্ অংশে মরুস্থলি অবস্থিত?
:- পশ্চিম অংশ।
46. মরু অঞ্চলে 'ওয়াদি' কোন ধরনের ভূমিরূপকে বোঝায়?
:- শুষ্ক নদীখাত
47. 'মরুস্থলী' কথার অর্থ হল
:- মৃতের দেশ
48. 'ডিল' কথার অর্থ কী?
:- অনুদৈর্ঘ্য বালিয়াড়ি
49. বারি দোয়াব অবস্থিত
:- বিপাশা ও ইরাবতী নদীর মাঝে
50. ভূ-স্বর্গ বলা হয়
:- কাশ্মীর উপত্যকা
51. ছোটোনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড়
:- পরেশনাথ
52. হিমালয় পর্বতের দৈর্ঘ্য প্রায়
:- 2500 কিমি
53. হিমালয়ের সর্বদক্ষিণে রয়েছে
:- শিবালিক পর্বত
54. ভারতের সর্বোচ্চ গিরিপথ হল
:- মানা বা ডুংরিলা
55. শ্রীনগর ও কার্গিলের মধ্যে অবস্থিত কোন্ গিরিপথ?
:- জোজিলা
56. মাউন্ট এভারেস্ট অবস্থিত
:- হিমাদ্রি হিমালয়ে
57. কাশ্মীর উপত্যকার কারেওয়া মৃত্তিকা কোন্ চাষের জন্য বিখ্যাত?
:- জাফরান
58. মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হল
:- শিলং পাহাড়
59. আরাবল্লি পর্বতের পশ্চিমে ঋতুভিত্তিক ছোটো ছোটো নদী বিধৌত উর্বর প্লাবনভূমি হল
:- রোহি
60. পাঞ্জাব সমভূমির উত্তরের ক্ষয়প্রাপ্ত অংশ কী নামে পরিচিত?
:- চো
61. থর মরুভূমির লবণাক্ত হ্রদকে কী বলে?
:- প্লায়া
62. চম্বল নদী উপত্যকা কোন্ ধরনের ভূমিরূপের প্রকৃত উদাহরণ?
:- অপভূমি বা বদভূমি
63. নাসিক ও মুম্বাইয়ের সংযোগকারী গিরিপথটি হল
:- থলঘাট
64. একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হল
:- ছোটোনাগপুর।
65. কেরালার লবণাক্ত হ্রদ গুলি কে বলা হয় কেয়াল বা লেগুন।
66. ভারতের বৃহত্তম কয়াল হলো ভেম্মানাদ কয়াল.
67. ভারতের পশ্চিম উপকূলে বালিয়াড়ি গুলি কে স্থানীয় ভাষায় বলা হয় টেরিজ বা থেরিস।
Comments
Post a Comment