হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি চিত্রসহ বর্ণনা কর
Q)হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি চিত্রসহ বর্ণনা কর:-
Written by FIROZ SIR
Ans)হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি হল-
(1) হিমদ্রোনী
(2) সার্ক বা করি
(3) এরিটি
(4) পিরামিড চূড়া
(5) ঝুলন্ত উপত্যকা
(6) রসেমতান
(7) ক্র্যাগ ও টে
(8) হিমসিঁড়ি বা
হিমসোপান
(9) ফিয়র্ড।
1.হিমদ্রোনী: হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট U আকৃতির হিমবাহ উপত্যকা কে হিমদ্রোনী বলে।
উৎপত্তি: হিমবাহ উপত্যকায় নিম্নক্ষয় ও পার্শ্বক্ষয়-সমান হারে হয় তাই উপত্যকা U আকৃতির হয়।
*সার্ক বা করি:*
হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট চেয়ার আকৃতির অবনত ভূমিরূপকে সার্ক বলে।
উৎপত্তি: হিমবাহের অত্যাধিক চাপ ও ঘর্ষনের ফলে উপত্যকার উপরের অংশ খুব খাড়াই হয় এক মধ্যভাগে অনেকটা গর্তের মতো অবনত সৃষ্টি হয়। ফলে উপত্যকাটি অনেকটা হাতল ছাড়া ডেক চেয়ারের মতো দেখতে হয়ে সার্ক গঠিত হয়। হিমবাহ সরে গিয়ে উপত্যকাটি বরফযুক্ত হলে তবেই সার্ক দেখা যায়।
বৈশিষ্ট্য:
(i) হাতল ছাড়া ডেক চেয়ার আকৃতির।
(ii) পিছনে খাঁড়া দেওয়াল অবস্থিত।
(iii) মধ্যভাগ চামচের মতো গর্ত বা অবনত।।
(iv) দুটি এরিটির মধ্যে অবস্থিত।
*করি হ্রদ:*
গ্রীষ্মকালে অনেকসময় বরফ গলে গেলে করির মধ্যে বরফগলা জল জমে করি হ্রদ সৃষ্টি হয়। একে করি হ্রদ (Corrie Lake) বলে।
করি হ্রদ গুলিকে টার্ন (Tarn) বলে।
* মার্কিন যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডে-করি,
* ফ্রান্সে-সার্ক,
* জার্মানিতে-কার,
* ওয়েলসে-কুম,
* ক্যামব্রিয়ানে-কম্বি,
* নরওয়েতে-বাটন ও কিডেল নামে পরিচিত।
*এরিট*
এরিটি দুটি সার্কের মাঝখানে অবস্থিত উঁচু শিরা বা করাতের দাঁতের মতো দেখতে ভূমিরূপকে এরিটি বলে
উৎপত্তি: হিমবাহের ক্ষয়কাজের ফলে কোনো পর্বতের দু'পাশে দুটো সার্ক সৃষ্টি হলে, এদের মাঝখানের খাড়া উঁচু অংশ বা প্রাচীরটি ক্রমশ ক্ষয়প্রাপ্ত ও সংকীর্ণ হয়ে শৈলশিরার আকারে এরিটি গড়ে ওঠে।
বৈশিষ্ট্য:
(i) দুটি সার্কের মাঝখানে অবস্থিত।
(ii) উঁচু শৈলশিরা বা শিরদাঁড়ার মতো দেখতে।
(iii) করাতের দাঁত আকৃতির দেখতে।
*পিরামিড চূড়া:*
হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট এরিটি গুলো উপরের দিকে মিলিত হয়ে যে পিরামিড চূড়ার মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপ সৃষ্টি করে তাকে পিরামিড চূড়া বলে।
উৎপত্তি: একটি পাহাড়ের বিভিন্ন দিক থেকে তিন-চারটি সার্ক পাশাপাশি একসাথে অবস্থান করলে তখন এদের মধ্যবর্তী খাড়া পর্বত চূড়াটিকে পিরামিডের মতো হয়ে পিরামিড চূড়া সৃষ্টি হয়।
বৈশিষ্ট্য:
(i) এরিটি গুলির মিলিত স্থান এটি।
(ii) এটি পর্বতের শীর্ষস্থান বা চূড়া।
(iii) পিরামিড চূড়া গুলি হর্ন নামে পরিচিত।
* নুনাটাকস নুনাটাকস একটি এস্কিমো শব্দ যার অর্থ হলো 'বরফ মুক্ত ভূমি'। মাউন্ট তাকাহি একটি নুনাটাকস, এটি কুমেরু অঞ্চলে অবস্থিত।
*ঝুলন্ত উপত্যকা:* হিমবাহের ক্ষয়কার্যে সৃষ্ট পর্বতের গায়ে U আকৃতির ভাসমান উপত্যকাকে ঝুলন্ত উপত্যকা বলে
উৎপত্তি: উচ্চ পার্বত্য অঞ্চলে প্রধান হিমবাহের সঙ্গে ছোট ছোট হিমবাহ এসে মেশে। প্রধান হিমবাহ উপত্যকার মধ্যে ছোট হিমবাহ উপত্যকা গুলির অবস্থান দেখে মনে হয় যে, মূল হিমবাহ উপত্যকাটির উপর ছোট উপ হিমবাহ গুলির উপত্যকা ঝুলন্ত অবস্থায় আছে।
বৈশিষ্ট্য: i) পর্বতের উপরে U আকৃতির ভাসমান উপত্যকা।
ii) ঝুলন্ত উপত্যাকার মধ্যে নদীর সৃষ্টি হয়।
iii) ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয়।
উদাহরণ: বদ্রীনাথের নিকট
কুবের/খঋষিগঙ্গা ঝুলন্ত উপত্যকা।
হয়ে গেছে
Comments
Post a Comment