শ্রীলঙ্কায় নারকেল উদপাদনের উন্নতির কারণ গুলি লেখো HS Geography উচ্চমাধ্যমিক ভূগোল অর্থনৈতিক কার্যাবলী

 Q ) শ্রীলংকা নারকেল উৎপাদনে উন্নতির কারণ গুলি লেখ ? (মান 5) HS geography 

       Written by FIROZ MALLICK 



 Ans)শ্রীলঙ্কার অন্যতম প্রধান অর্থকারী ফসল হল নারকেল । দেশের মোট চাষযোগ্য জমির প্রায় ২৫ শতাংশ নারকেল উৎপাদন করা হয় । এই দেশের নারকেল উৎপাদনে উন্নতির কারণগুলি হলো নারকেল উৎপাদনে অগ্রণীর কারণ সমূহ : 

১ ) লবণাক্ত বেলে মাটির উপস্থিতি । 

২ ) পর্যাপ্ত বৃষ্টিপাত । 

৩ ) অনুকূল উষ্ণতা । 

৪ ) সামুদ্রিক বায়ু । 

৫ ) ভূমির ঢাল । 

৬ ) অন্যান্য কৃষিজ ফসলের অভাব । 

৭ ) ঐতিহাসিক পটভূমিকা । 

৮ ) সরকারি সহযোগিতা ।


 ১ ) লবণাক্ত বেলে মাটির উপস্থিতি : - শ্রীলঙ্কার অবস্থান দ্বীপীয় হওয়ায় বেশিরভাগ অঞ্চলের মাটি লবণাক্ত প্রকৃতির । এই লবণাক্ত বেলে মাটিতে নারকেল চাষ ভালো হয় । 


২ ) পর্যাপ্ত বৃষ্টিপাত : - নারকেল চাষের জন্য প্রায় ১০০ সেমি থেকে ১৫০ সেমি পর্যন্ত বৃষ্টিপাতের প্রয়োজন । শ্রীলঙ্কায় এই পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যায় ।

৩ ) অনুকূল উষ্ণতা : - শ্রীলঙ্কা দেশটি নিরক্ষীয় অঞ্চলের কাছে হওয়ায় নারকেল চাষের জন্য ২১ ° C - ০০ ° C উষ্ণতা লক্ষ্য করা যায় । 

৪ ) সামুদ্রিক বায়ু : - শ্রীলঙ্কার সমুদ্র উপকূলবর্তী পার্বত্য ঢালে আর্দ্র ও লোনা সামুদ্রিক বায়ু নারকেল গাছের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে । 

৫ ) ভূমির ঢাল : - শ্রীলঙ্কার বেশিরভাগ নারকেল বাগিচা গুলো সমুদ্রের দিকে মৃদু চালু হওয়ায় জমিতে জলমগ্নতার সমস্যা থাকে না , যা নারকেল চাষের পক্ষে খুবই উপযোগী । 

৬ ) অন্যান্য কৃষিজ ফসলের অভাব : - এখানকার মাটি লবণাক্ত হওয়ায় অন্যান্য ফসল ভালো হয় না । তাই এখানে নারকেল চাষের উপর গুরুত্ব দেয়া হয়েছে । 

৭ ) ঐতিহাসিক পটভূমিকা : - ইউরোপীয়দের দ্বারাই সর্বপ্রথম শ্রীলঙ্কায় নারকেল চাষ শুরু হয়েছিল । পরবর্তীতে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থাকে বাণিজ্যিকভাবে নারকেল চাষ করা শুরু হয় । 

৮ ) সরকারি সহযোগিতা : - শ্রীলঙ্কায় নারকেল চাষের জন্য কৃষকদের লোন প্রদান করে যা শ্রীলংকার নারকেল চাষের প্রসার ও উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।














Comments

Popular posts from this blog

মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য

সমস্থিতি সম্পর্কে প্র‍্যাটের মতবাদ আলোচনা কর

সড়ক পরিবহনের গুরুত্ব বা সুবিধা গুলি আলোচনা করো বা সড়ক পথের গুরুত্ব আলোচনা কর madhymik vugol suggestions madhymik geography Suggestions ucchomadhymik vugol suggestions HS geography Suggestions ucchomadhymik suggestions madhymik suggestions