তাহারা দরিদ্র, কিন্তু লোভী নহে'-তাৎপর্য লেখো class xi রাধারাণী গল্পঃ

 






Q) 'তাহারা দরিদ্র, কিন্তু লোভী নহে'-তাৎপর্য লেখো।

FIROZ MALLICK 



উত্তর ) তাৎপর্য : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'রাধারাণী' পাঠ্যাংশে রাধারাণী ও তার মা দরিদ্র হলেও লোভী নয়।


অবস্থা বিপাকে বড়োমানুষের মেয়ে রাধারাণী বনফুলের মালা বিক্রি করতে গেছে মাহেশের রথের মেলায়। অসুস্থ মায়ের ওষুধ-পথ্য জোগাড় করার জন্যই তার এই পদক্ষেপ। রাধারাণীর দুরবস্থায় তার পাশে দাঁড়িয়েছেন রুক্মিণীকুমার রায়। তিনি তাকে হাতে ধরে তার বাড়িতে পৌঁছে দিয়েছেন।

অযাচিতভাবে রাধারাণীর কাছ থেকে মালা কিনতে চেয়েছেন। তখন রাধারাণী ভেবেছে, যিনি যত্ন করে হাত ধরে এই অন্ধকারে তাকে বাড়ি নিয়ে চলেছে, তার কাছ থেকে দাম নেবে কী করে? রুক্মিণীকুমার দাম দিলে রাধারাণী পয়সার বদলে ভুল করে টাকা দিয়েছে ভেবে সংকুচিত হয়েছে। বাড়িতে গিয়ে প্রদীপ জ্বেলে দেখে পয়সা না হলে ফিরিয়ে দেওয়ার কথা ভেবেছে। মালা বিক্রির টাকা নিরুপায় হয়ে খরচ করতে বাধ্য হলেও কুড়িয়ে পাওয়া টাকাটি রাধারাণী ও তার মা সযত্নে রেখে দিয়েছে। সদাশয় মানুষটির প্রতি কৃতজ্ঞতাবোধ যেমন এখানে কাজ করেছে তেমনি ফুটে উঠেছে তাদের নির্লোভ মানসিকতা। তৃতীয় রিপুটিকে জয় করে তারা গান্ধিজির উক্তিকে সত্যে পরিণত করেছে- “Earth provides enough to satisty every man's needs, but not every man's greed."














Comments

Popular posts from this blog

মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য

সমস্থিতি সম্পর্কে প্র‍্যাটের মতবাদ আলোচনা কর

CYCLONE BULBUL (The origin of the bulbul cyclone and its trajectory and its detrimental effects)