মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় short questions

 মাধ্যমিক ইতিহাস

চতুর্থ অধ্যায়

All Short Questions

FIROZ MALLICK


১. ১৮৫৭খ্রিঃ মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং (মাধ্যমিক ২০১৭)

২. ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদর সাভারের (মাধ্যমিক ২০ )

৩. মহাবিদ্রোহকে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহের আখ্যা দিয়েছেন তিনি হলেন চার্লস রেইকস ( মাধ্যমিক ২০২৩ )

৪. মহাবিদ্রোহকে ১৮৫৭ খ্রিস্টাব্দে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন শশীভূষণ চৌধুরী ( মাধ্যমিক ২০২১) 

৫. ১৮৫৭ খ্রিস্টাব্দে ১০ই মে সিপাহীরা মিরাট দখল করে 

৬. মঙ্গল পান্ডে হলেন শিবাজী বিদ্রোহের প্রথম শহীদ (পর্ষদ টেস্ট পেপার ২০২২)

৭. ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাযুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ ( টেস্ট পেপার ২০২১, ২০২২)

৮. সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হলো এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন

৯. ভারতে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি শাসনের অবসান ঘটিয়া ১৮৫৮ খ্রিস্টাব্দের (মাধ্যমিক ২০১৮)

১০. ব্রিটিশ পার্লামেন্ট উন্নত তর ভারত শাসন আইন পাস করেছিল আগস্ট ১৮৯৮ খ্রিস্টাব্দে ( মাধ্যমিক ২০২৪)

১১. মহারানীর ঘোষণাপত্র (১৮৫৮ খ্রিস্টাব্দে) প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর অনুগত অর্জন (মাধ্যমিক ২০২৩) 

১২. বড়লোক লর্ড ক্যানিং ছিলেন উপনিবেশিক ভারতের প্রথম রাজ প্রতিনিধি (মাধ্যমিক ২০২৫)

১৩. মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধি লর্ড ক্যানিং ১৮৯৮ খ্রিস্টাব্দে ভারতের প্রথম ভাইসর নিযুক্ত হন ( টেস্ট পেপার ২০২২৩) 

১৪. ভাইসর শব্দের অর্থ রাজ প্রতিনিধি (পর্ষদ টেস্ট পেপার ২০২২)

১৫. মহারানী ভিক্টোরিয়াকে ১৮৭৭ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি 'ভারতের সম্রাঞ্জী' উপাধি দেওয়া হয়। 

১৬. ড. অনিল শীল উনবিংশ শতককে সভাসমিতির যুগ বলে অভিহিত করেছেন ( মাধ্যমিক ২০২৩)

১৭. ড. অনিল শীল ছিলেন কেম্ব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিক।


১৮. ড. অনিল শীল তাঁর The Emergence of Indian Nationalism: Competition and Collaboration in the Later Nineteenth Century গ্রন্থে উনিশ শতককে ‘সভা সমিতির যুগ’ বলেছেন। (পষদ টেস্ট পেপার ২০২১, ২০২২)

১৯. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। (মাধ্যমিক ২০১৭, ২০২৪)

২০. বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন রাধাকান্ত দেব। (মাধ্যমিক ২০১৫)

২১. জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। (মাধ্যমিক ২০২০)

২২. জমিদার সভার প্রথম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। (মাধ্যমিক ২০২২)

২৩. ১৮৩৮ খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল। (মাধ্যমিক ২০২২)

২৪. জমিদার সভা গড়ে উঠেছিল— জমিদারদের স্বার্থ রক্ষার জন্য। (পষদ নমুনা প্রশ্ন)

২৫. ১৮৭৬ খ্রি: ২৬ শে জুলাই কলকাতার অ্যালবার্ট হলে ভারতসভা প্রতিষ্ঠিত হয়েছিল। (পষদ টেস্ট পেপার ২০১৪)

২৬. কফি হাউস-এর পূর্বের নাম ছিল অ্যালবার্ট হল।

২৭. ১৮৭৬ খ্রি: ২৬ জুলাই কলকাতার অ্যালবার্ট হলে ভারতসভা-র প্রথম অধিবেশন বসে। (পষদ টেস্ট পেপার ২০১৮)

২৮. ভারতসভার প্রথম সভাপতি ছিলেন— রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দোপাধ্যায়। (মাধ্যমিক ২০১৮, ২০২০, ২০২১)

২৯. ভারতসভার প্রথম সম্পাদক ছিলেন— আনন্দমোহন বসু। (মাধ্যমিক ২০২২)

৩০. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন। (মাধ্যমিক ২০২২)

৩১. ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেনি। (মাধ্যমিক ২০১৮)

৩২. ভারতসভা ইলবার্ট বিলের পক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিল।

৩৩. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার 'মুকুটহীন রাজা’ বলা হত। (পষদ টেস্ট পেপার ২০২২)

৩৪. ‘A Nation in Making’ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থ। (পষদ টেস্ট পেপার ২০২৩)

৩৫. ভারতসভার মুখপত্র ছিল বেঙ্গলি পত্রিকা। (পষদ টেস্ট পেপার ২০২৩)

৩৬. দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র আইন বা ‘ভার্নাকুলার প্রেস অ্যাক্ট’ প্রবর্তিত হয় ১৮৭৮ খ্রিস্টাব্দে।

৩৭. বেঙ্গলি পত্রিকায় প্রথম জাতীয় কংগ্রেস শব্দ দুটি ব্যবহার করা হয়।

৩৮. ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল— ভারতসভা। (পষদ নমুনা প্রশ্ন)

৩৯. লর্ড রিপনের আমলে ইলবার্ট বিল বিতর্ক হয়েছিল। (পষদ টেস্ট পেপার ২০১৪)

৪০. মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারত— সরাসরি ইংল্যান্ডের শাসনের অধীনে আসে। (পষদ নমুনা প্রশ্ন)

৪১. নবগোপাল মিত্র ১৮৬৭ খ্রিস্টাব্দে হিন্দুমেলার প্রবর্তন করেন। (মাধ্যমিক ২০১৭, ২০১৮)

৪২. গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন হিন্দুমেলার প্রতিষ্ঠাতা সম্পাদক। (মাধ্যমিক ২০১৯, পষদ টেস্ট পেপার ২০১৮)

৪৩. চৈতন্যমেলা হিন্দুমেলা নামে পরিচিত হয় ১৮৬৭ খ্রিস্টাব্দ থেকে। (মাধ্যমিক ২০১৬)

৪৪. নবগোপাল মিত্র ছিলেন হিন্দুমেলার প্রথম সহকারী সম্পাদক। (মাধ্যমিক ২০১৪)

৪৫. গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ‘Indian Society of Oriental Art’-এর প্রতিষ্ঠাতা।

৪৬. গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের জনক।

৪৭. হিন্দুমেলার অনুষ্ঠানগুলোতে অনুষ্ঠিত হত বলে এর নাম ছিল চৈতন্যমেলা।

৪৮. নবগোপাল মিত্র ন্যাশনাল মিত্র নামে পরিচিত ছিলেন।

৪৯. হিন্দুমেলার মধ্যবিত্তের মনোভাবের প্রতিফলন বর্ণনা আছে— ‘আনন্দমঠ’ উপন্যাসে। (পষদ নমুনা প্রশ্ন)

৫০. ‘আনন্দমঠ’ উপন্যাসের পটভূমি ছিল— সন্ন্যাসী-ফকির বিদ্রোহ। (পষদ নমুনা প্রশ্ন)

৫১. ‘বন্দেমাতরম’ সংগীতটি রচিত হয় ১৮৭৫ খ্রিস্টাব্দে। (মাধ্যমিক ২০১৮, পষদ টেস্ট পেপার ২০১৮)

৫২. ‘বন্দেমাতরম’ সংগীত রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। (মাধ্যমিক ২০১২)

৫৩. ‘আনন্দমঠ’ উপন্যাসে ‘বন্দেমাতরম’ সংগীতটি পাওয়া যায়। (পষদ টেস্ট পেপার ২০১৮)

৫৪. ‘আনন্দমঠ’ উপন্যাসটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৫৫. ‘আনন্দমঠ’ উপন্যাসটি ১৮৮১ খ্রিস্টাব্দে ‘বঙ্গদর্শন’ পত্রিকায় প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।

৫৬. ১৮৮২ খ্রিস্টাব্দে ‘আনন্দমঠ’ উপন্যাসটি বই আকারে প্রকাশিত হয়। (পষদ টেস্ট পেপার ২০১২)

৫৭. ‘আনন্দমঠ’ উপন্যাসটি আঠারো শতকের বাংলার ছিয়াত্তরের মন্বন্তর (১৭৭০ খ্রিস্টাব্দ / ১৭৭৬ বঙ্গাব্দ) এবং সন্ন্যাসী-ফকির বিদ্রোহ (১৭৬৩–১৮০০ খ্রিস্টাব্দ)-এর পটভূমিকায় রচিত। (পষদ টেস্ট পেপার ২০১৩)

৫৮. ‘আনন্দমঠ’-এর ইংরেজি অনুবাদের নাম ছিল— The Abbey of Bliss (দ্য অ্যাবে অফ ব্লিস)।

৫৯. ‘বন্দেমাতরম’ সংগীতে প্রথম সুরারোপ করেন— যদুনাথ ভট্টাচার্য।

৬০. ১৮৯৬ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে প্রথম ‘বন্দেমাতরম’ গানটি গেয়ে শোনান।

৬১. ১৯০৯ খ্রিস্টাব্দে অরবিন্দ ‘Mother, I bow to thee..’ শিরোনামে বন্দেমাতরম গানটির ইংরেজি অনুবাদ করেন। (পষদ টেস্ট পেপার ২০২৩)

৬২. ‘বর্তমান ভারত’ গ্রন্থটির লেখক স্বামী বিবেকানন্দ। (মাধ্যমিক ২০১৯, ২০২০, ২০২৩, পশ্চিম টেস্ট পেপার ২০১৮)

৬৩. ‘বর্তমান ভারত’ ধারাবাহিকভাবে প্রথম প্রকাশিত হয় ১৮৯৯ খ্রিস্টাব্দে ‘উদ্বোধন’ পত্রিকায়।

৬৪. ১৯০৫ সালে স্বামীজি ‘বর্তমান ভারত’ গ্রন্থাকারে প্রকাশ করেন।

৬৫. ‘বর্তমান ভারত’ গ্রন্থে স্বামীজি ভবিষ্যৎ বাণী করেছেন যে, একদিন ভারত “শ্রেষ্ঠত্ব” লাভ করবে।

৬৬. ‘বর্তমান ভারত’ গ্রন্থ রচনার মূল উদ্দেশ্য ছিল স্বদেশিকতার প্রচার। (মাধ্যমিক ২০১৯)

৬৭. বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর ‘ঘোরা’ উপন্যাস রচনা করেন। (মাধ্যমিক ২০১৯, পষদ টেস্ট পেপার ২০১৮)

৬৮. ‘ঘোরা’ উপন্যাসটি ১৯১০ খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়। (পষদ টেস্ট পেপার ২০২২)

৬৯. ‘ঘোরা’ উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সাম্রাজ্যবাদকে সমর্থন করেননি। (মাধ্যমিক ২০১৭)

৭০. ‘ভারতমাতা’ ছবিটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। (মাধ্যমিক ২০১৭, পষদ টেস্ট পেপার ২০১৮)

৭১. ভারতের নবজাগরণ জাতীয়তাবাদ এবং বঙ্গভঙ্গ-বিরোধী স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে অবনীন্দ্রনাথ ঠাকুর ‘ভারতমাতা’ ছবিটি আঁকেন। (মাধ্যমিক ২০১৮)

৭২. অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ঘরোয়া’ গ্রন্থে ‘ভারতমাতা’-র বিবরণ পাওয়া যায়।

৭৩. অবনীন্দ্রনাথ ঠাকুরকে নবজাগরণ চিত্রকলার জনক বলা হয়। (মাধ্যমিক ২০১৯, ২০২০, পষদ টেস্ট পেপার ২০১৮)

৭৪. গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিখ্যাত ব্যঙ্গচিত্র শিল্পী। (মাধ্যমিক ২০১৫)

৭৫. ‘বিরূপাক্ষ’ (১৯১৭ খ্রি.) গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। (মাধ্যমিক ২০১৫)

৭৬. গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায়।

৭৭. ‘প্রবাসী’ এবং ‘মডার্ন রিভিউ’ পত্রিকায় গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলি প্রকাশিত হত।

৭৮. ‘ভারতমাতা’ চিত্রটি অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। (পষদ টেস্ট পেপার ২০২২)















Comments

Popular posts from this blog

বঙ্গভঙ্গ - বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখ madhymik history suggestions madhymik history suggestions

সমস্থিতি সম্পর্কে প্র‍্যাটের মতবাদ আলোচনা কর

মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য