MADHYMICK EXAM GEOGRAPHY SUGGESTION SET - ii 2019-2020 মাধ্যমিক ভূগোল suggestion প্রশ্ন


 মাধ্যমিক পরীক্ষা ২০১৯ suggestion
                          শ্রেণী - দশম
                        বিষয় - ভূগােল
                সময়ঃ ৩ ঘণ্টা ১৫মিনিট । 
                        পূর্ণমান :- ৯০ 

                         বিভাগ - ক 
১ । বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে : ১x১৪ = ১৪

 ১ . ১ বিশ্বউষ্ণায়নের ফলে সুন্দরবন অঞ্চলে প্রতি দশকে উষ্ণতা বৃদ্ধির হার :- ক ) 0 . 4° সে . খ ) 0 . 5° সে . গ ) 0 . 6° সে . ঘ ) 0 . 3° সে . 
১ . ২ যে বহির্জাত প্রক্রিয়া ভূপৃষ্ঠের সর্বাধিক অঞ্চলকে প্রভাবিত করে :- ক ) হিমবাহের কার্য খ ) বায়ুর কার্য গ ) নদীর কার্য ঘ ) রাসায়নিক । আবহবিকার ।
 ১ . ৩ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ( ISRO ) প্রতিষ্ঠিত হয় – ক ) 1767 সালে খ ) 1979 সালে গ ) 1969 সালে ঘ ) 1769 সালে । 
১ . ৪ ‘ কলকাতার জীবনরেখা ’ হল – ক ) রেলপথ খ ) সড়কপথ গ ) জলপথ ঘ ) মেট্রোরেলপথ ।
 ১ . ৫ 2011 সালের জনগণনা অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হল – ক ) 51 খ ) 52 গ ) 63 ঘ ) 53 ১ . ৬ ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কেন্দ্র হল – ক ) ভিলাই খ ) জামশেদপুর গ ) দুর্গাপুর ঘ ) বিশাখাপত্তনম .
১ . ৭ হেক্টর প্রতি চা উৎপাদনে ভারতে প্রথম – ক ) কর্ণাটক খ ) দার্জিলিং গ ) আসাম ঘ ) তামিলনাড়ু ।
 ১ . ৮ বল উইভেলি পােকার আক্রমণ ঘটে – ক ) ধান খ ) গম গ ) কার্পাস ঘ ) চা গাছে । 
১ . ৯ ‘ রডােডেনড্রন ’ যে অরণ্যে দেখা যায় – ক ) আল্পীয় অরণ্যে খ ) চিরহরিৎ অরণ্যে গ ) ভূমধ্যসাগরীয় অরণ্যে ঘ ) সরলবর্গীয় অরণ্যে । 
১ . ১০ সিন্ধু সমভূমির উত্তরের ক্ষয়প্রাপ্ত অংশ - ক ) খাদার খ ) খােশ গ ) দোয়াব ঘ ধায়া নামে পরিচিত । 
১ . ১১ ‘ কালবৈশাখী ঝড় আসামে - ক ) বরদৈছলা খ ) লু গ ) আশ্বিনের ঝড় ঘ ) আঁধি নামে পরিচিত । 
১ . ১২ ভারতের উচ্চতম শৃঙ্গ হল – ক ) K , খ ) এভারেস্ট গ ) কাঞ্চনজঙ্ঘা ঘ ) সান্দাকফু । 
১ . ১৩ কোন্ রাজ্যে বৈপরীত্য উষ্ণতা হওয়ার সম্ভাবনা আছে – ক ) বিহার ক ) হিমাচল প্রদেশ গ ) মধ্যপ্রদেশ ঘ ) অন্ধ্রপ্রদেশ । 
১ . ১৪ জীবাণু দ্বারা বর্জ্যের বিয়ােজন হল – ক ) ল্যান্ডফিলিং খ ) কম্পােস্টিং গ ) কম্পাউন্ডিং ঘ ) স্ক্রাবার । 
      
                               বিভাগ - খ 

2) ২ . ১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘ শু ’ এবং অশুদ্ধ হলে পাশে ‘ অ ’ লেখাে ( যে কোনাে ছয়টি প্রশ্নের উত্তর দাও :  ১x৬ = ৬

 ২ . ১ . ১ সমুদ্রের মাঝবরাবর বিভিন্ন স্রোত চক্রাকারে আবর্তিত হয়ে ‘ গায়র ’ সৃষ্টি করে (...)।
 ২ . ১ . ২ অমাবস্যা তিথিতে প্রতিযােগ হয় (...) । 
২ . ১ . ৩ ভারত - পাকিস্তানের সীমারেখাকে র্যাডক্লিফ লাইন বলা হয় (...)। 
২ . ১ . ৪ শিবালিক ও হিমাচল হিমালয় - এর মাঝে উপত্যকাগুলিকে ‘ দুন ’ বলে (...) ।
২ . ১ . ৫ ভারতের INSAT হল সূর্য তুলনাকারী উপগ্রহ (...)। 
২ . ১ . ৬ পেট্রোকেমিক্যাল শিল্পের প্রধান কাঁচামাল হল ন্যাপথা (...)। 
২ . ১ . ৭ আমরা এখন একটি অন্তর্বতী হিমযুগে অবস্থান করছি (...)। 

২ . ২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করাে ( যে কোনাে ছয়টি প্রশ্নের উত্তর দাও ) ১x৬ = ৬ 

২. ২ . ১ ভারত মহাসাগরের সমুদ্রস্রোতের প্রধান নিয়ন্ত্রক ..........।
২ . ২ . ২ ব্রহ্মপুত্র নদ তিব্বতে নামে পরিচিত .........। 
২. ২. ৩. স্থলভাগের বিধ্বংসী ঘূর্ণিঝড়........ ।
 ২ . ২ . ৪ জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় .........ত্যাগ করে । 
২ . ২ . ৫ সিফ বালিয়াড়ির মধ্যবর্তী করিডরগুলি...... _ _নামে পরিচিত ।
 ২ . ২ . ৬ জেট বায়ু হল একধরনের.
....... বায়ু ।
 ২ . ২ . ৭ সেলুলােজ বর্জ _ ...._ শিল্প থেকে নির্গত হয় । 

২ . ৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও ( যে কোনাে ছয়টি প্রশ্নের উত্তর দাও ) ১x৬ = ৬ । 

২ . ৩ . ১ দুটি ' hazardous waste ' এর নাম লেখাে । ২ . ৩ . ২ বায়ুর গতিবেগ কোন এককে পরিমাপ করা হয় ? 
২ . ৩ . ৩ ইয়ার্দাং ক্ষয় হয়ে তীক্ষ আকার নিলে তাকে কী বলা হয় ? 
২ . ৩ . ৪ পশ্চিমবঙ্গের কোন জেলার নদীগুলিতে প্রবল বান ডাকে । 
২ . ৩ . ৫ ' Sustainable development ' শব্দটি প্রথম কে ব্যবহার করেন ? 
২ . ৩ . ৬ বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যের নাম কী ? 
২ . ৩ . ৭ ভারতে গড় সাক্ষরতার হার কত ? 
২ . ৩ . ৮ ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি কেন্দ্রের নাম কী ?

২ . ৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখাে: ১×৪=৪.

            বামদিক                                 ডানদিক 
২ . ৪ . ১ আশ্বিনের ঝড় ।     ১ . আয়ােনােস্ফিয়ার 
২ . ৪ . ২ কলকাতা              ২ . মৌসুমি বিস্ফোরণ 
২ . ৪ . ৩ অরােরা ।     ৩ . প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু ২ . ৪ . ৪ কেরালা    ৪ . দক্ষিণ - পূর্ব রেলের সদর দপ্তর 
                       বিভাগ - গ 

৩ । নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও ( বিকল প্রশ্নগুলি লক্ষণীয় ) ২x৬ = ১২ 

৩ . ১ ক্ষয়সীমা বলতে কি বােঝাে ? অথবা পুনর্জমাটন বা রেগেলেশন কী ? 
৩ . ২ ওজোন গহুর কী ? অথবা মৌসুমি বায়ুকে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় কেন ?
 ৩ . ৩ .সমুদ্রস্রোতের উৎপত্তিতে বায়ুপ্রবাহের ভূমিকা কী ? অথবা সবাত ও অবাত কম্পােস্টিং কাকে বলে ?
 ৩ . ৪.‘ বৃষ্টিপাতের ছেদ ’ বলতে কী বোেঝ ? অথবা কৃষি বনসৃজন কাকে বলে ?
 ৩ . ৫ পশ্চাভূমি কাকে বলে ? অথবা পণ্যসূচক বলতে কী বােঝ ?
৩ . ৬ তড়িৎ চুম্বকীয় বর্ণালি কী ? অথবা উপগ্রহ চিত্রের দুটি গুরুত্ব লেখাে । 
     
                                      বিভাগ - ঘ 

 ৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও ( বিকল প্রশ্নগুলি লক্ষণীয় ) ৩x৪ = ১২

 ৪ . ১ গ্রেট গ্রিন ওয়াল কী ? অথবা ইনসােলেশন কাকে বলে ?
 ৪ . ২ কুয়াশা ও ধোঁয়াশার পার্থক্য লেখ । অথবা হুগলি নদীর উপর বর্জের প্রভাব লেখাে । 
৪ . ৩ উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীগুলির তিনটি পার্থক্য লেখাে । অথবা ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির তিনটি কারণ লেখাে । 
৪ . ৪ টোপােগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য লেখাে । অথবা মগ্নচড়ায় মৎস্য আহরণক্ষেত্র গড়ে ওঠার কারণ কী ? 
                                  বিভাগ -ঙ
৫। ৫ . ১ যেকোনাে দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫x২ = ১০ ৫. ১ . ১ মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করাে । 
৫ . ১ . ২ সমুদ্রস্রোতের নিয়ন্ত্রকগুলি লেখাে । 
৫ . ১ . ৩ ভূমধ্যসাগরীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য লেখাে । 
৫ . ১ , ৪ অধঃক্ষেপণ কাকে বলে ? বিভিন্নপ্রকার অধঃক্ষেপণের বর্ণনা দাও । 

৫ . ২ যেকোনাে দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫x২ = ১০ ৫ . 

৫. ২ . ১ পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির তুলনা করাে । 
৫ . ২ . ২ ভারতে জলবায়ুর বৈচিত্রের কারণগুলি বর্ণনা করাে । ৫ . ২ . ৩  চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও । 
৫ . ২ . ৪ পূর্ব - মধ্য ভারতে অধিকাংশ ইস্পাতকেন্দ্র গড়ে উঠেছে কেন ?
                           বিভাগ - চ 
৬ । প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাওঃ ১x১০ = ১০ 
৬ . ১ K২ , 
৬ . ২ মৌসিনরাম ।
 ৬ . ৩ ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল।
 ৬ . ৪ লােকটাক হ্রদ । 
৬ . ৫ নর্মদা নদী । 
৬ . ৬ ভারতের সিলিকন ভ্যালি ।
৬ . ৭ ভারতের কৃষ্ণমৃত্তিকাযুক্ত অঞ্চল ।
৬ . ৮ ভারতের শুল্কমুক্ত বন্দর । 
৬ . ৯ মালাবার উপকূল । 
৬ . ১০ পশ্চিম ভারতের একটি পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র ।



Comments

Popular posts from this blog

মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য

সমস্থিতি সম্পর্কে প্র‍্যাটের মতবাদ আলোচনা কর

সড়ক পরিবহনের গুরুত্ব বা সুবিধা গুলি আলোচনা করো বা সড়ক পথের গুরুত্ব আলোচনা কর madhymik vugol suggestions madhymik geography Suggestions ucchomadhymik vugol suggestions HS geography Suggestions ucchomadhymik suggestions madhymik suggestions