পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

 

Q) পাঞ্জাব, হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর : ( NO-3, MP-2017, 2020)

Written By... FIROZ MALLICK 



Answer)পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য ভারতের দ্বিতীয় কৃষিপ্রধান অঞ্চল হিসেবে পরিচিত। হেক্টর প্রতি গম উৎপাদনে পাঞ্জাব ও হরিয়ানার স্থান সর্বপ্রথম দেশের মধ্যে।পাঞ্জাব ও হরিয়ানাকে ভারতের রুটির ঝুড়ি বলা হয়। 

••পাঞ্জাব-হরিয়ানা রাজ্যে কৃষি উন্নতির কারণ গুলি হল-


1) সবুজ বিপ্লবের প্রভাব–1966 সাল থেকে সবুজ বিপ্লবের ফলে পাঞ্জাব হরিয়ানার কৃষিকার্যে রাসায়নিক সার, কীটনাশক, উন্নত যন্ত্রপাতি ও জলসেচ ব্যবস্থার উন্নতির ফলে এই অঞ্চলের কৃষি কাজ উন্নতি লাভ করেছে।


2) উর্বর পলি গঠিত সমভূমি— পাঞ্জাব হিমালয়ের পাদদেশে উর্বর পলি গঠিত সমভূমি অঞ্চলে পাঞ্জাব-হরিয়ানার কৃষি বলয়টি অবস্থিত হাওয়াই এখানকার উর্বর পলিমাটি কৃষিকার্যের উপযুক্ত।


3) বহুফসলি কৃষিজমি—বহুফসলি জমি হওয়াই সারা বছর ধরে কৃষকরা ফসল চাষে নিযুক্ত থাকে।


4) নিবিড় কৃষি পদ্ধতি — কৃষিজমির চেয়ে জনসংখ্যা বেশি হওয়ায় নিবিড় পদ্ধতিতে কৃষিকাজ হয়।ফলে হেক্টরপ্রতি উৎপাদন বেশি।


5) জলসেচের সুযোগ—এখানে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার জন্য সেচখালের সাহায্যে জলসেচ করাহয়। যেমন- যমুনা খাল, ভাকরা খাল।


6) কৃষিতে যন্ত্রের ব্যবহার—শ্রমশক্তির সাথে অধিক মাত্রায় কৃষি যন্ত্রপাতি ব্যবহারে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে।



Comments

Popular posts from this blog

মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য

সমস্থিতি সম্পর্কে প্র‍্যাটের মতবাদ আলোচনা কর

সড়ক পরিবহনের গুরুত্ব বা সুবিধা গুলি আলোচনা করো বা সড়ক পথের গুরুত্ব আলোচনা কর madhymik vugol suggestions madhymik geography Suggestions ucchomadhymik vugol suggestions HS geography Suggestions ucchomadhymik suggestions madhymik suggestions