কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ গুলি লেখ & ভারতের প্রধান প্রধান কফি উৎপাদক অঞ্চল গুলির নাম লেখ madhymik vugol suggestions madhymik geography Suggestions ucchomadhymik vugol suggestions HS geography Suggestions coffee

 

Q)কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ গুলি লেখ & ভারতের প্রধান প্রধান কফি উৎপাদক অঞ্চল গুলির নাম লেখ:-

Written By..... FIROZ MALLICK 



Answer) কফি উৎপাদনে ভারত পৃথিবীতে অষ্টম স্থান অধিকার করেছে বর্তমানে কফি ভারতের অন্যতম অর্থকরী ফসল কফি উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ গুলি নিম্নে আলোচনা করা হলো:- 

1) উষ্ণতা : বার্ষিক 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কফি চাষ ভালো হয়।

• নিচু জমি হলে 18 - 32°C উষ্ণতায় কফি চাষ ভালো হয়। • কৃষি জমিতে 12 - 25°C উষ্ণতায় কফি চাষ ভালো হয়।


2) বৃষ্টিপাত: বার্ষিক 150 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল গুলিকে কফি চাষ ভালো হয়। নিয়মিতভাবে বৃষ্টি হলে গাছের ফল ধারণ ভালো হয়। ঝড় ও তুষারপাত কফি চাষে ক্ষতি করে।


3) ভূপ্রকৃতি: কফি গাছের গোড়ায় জল দাঁড়ালে গাছের ক্ষতি করে। এইজন্য জল নিকাশি যুক্ত ঢালু জমি কফি চাষের জন্য উপযুক্ত হয়।


4) মৃত্তিকা: জৈব পদার্থ ও লৌহ সমৃদ্ধ এবং সামান্য আম্লিক দোআঁশ মাটি কফি চাষের পক্ষে ভালো।


5) ছায়া প্রদানকারী বৃক্ষ: কফি গাছ বেশি সূর্যের তাপ সহ্য করতে পারে না। এই কারণে কফি বাগিচা গুলিতে ছায়া প্রদানকারী গাছ লাগানো প্রয়োজন হয়।


6) শ্রমিক: কফি বাগিচা তৈরি, চারা গাছ বসানো, বাগিচা রক্ষণাবেক্ষণ করা, গুঁড়ো কফি তৈরি করা প্রভৃতি ক্ষেত্রে শ্রমিক প্রয়োজন হয়।


7) পরিবহন ও যোগাযোগ: কফিতে সার প্রয়োগ, ফল কারখানায় নিয়ে যাওয়ার জন্য এবং কফি তৈরি করার পরে বাজারে পাঠানোর জন্য উন্নত পরিবহন ব্যবস্থার প্রয়োজন হয়।


৪) মূলধন: কফি একটি বাগিচা ফসল বলে প্রচুর মূলধন প্রয়োগ করতে হয়। কফি বাগিচা পরিচর্যা, সার প্রয়োগ, শ্রমিক খরচ, পরিবহন খরচ, প্রভৃতি ক্ষেত্রে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়।


•• ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল গুলি হল:-নীলগিরি পার্বত্য অঞ্চল ভারতের অন্যতম কফি উৎপাদক অঞ্চল রোবস্টা জাতীয় এবং আরোবিও কফি চাষ করা হয় ভারতবর্ষে । কর্ণাটক রাজ্য কফি উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে এবং কেরল রাজ্য কফি উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে ।এছাড়াও তামিলনাড়ুর নীলগিরি,সালেমকোয়েম্বাটুরে প্রচুর কফি উৎপন্ন হয়।



•••ভারতের কফি গবেষণাগার অবস্থিত কর্নাটকের চিগমাগালুর (MP 2018).








Comments

Popular posts from this blog

মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য

সমস্থিতি সম্পর্কে প্র‍্যাটের মতবাদ আলোচনা কর

CYCLONE BULBUL (The origin of the bulbul cyclone and its trajectory and its detrimental effects)